ক্যামেরুনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৩৭ - The News Lion

ক্যামেরুনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৩৭

 


 আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকার দেশ ক্যামেরুনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৩৭ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। জানা গেছে, নিহতদের মধ্যে ১০ জন নারী ও চারজন শিশু রয়েছে।  খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গতকাল রবিবার হতাহতের ঘটনাটি ঘটে। 


এ ঘটনায় অন্তত ১৯ জন আহত হয়েছে।  এনডিকিনিমেকি পুলিশ কমিশনার ময়ান্টসোগ মেম্পু পলিন বলেন, বিপরীত দিক থেকে আসা লরির সঙ্গে ধাক্কা লাগে বাসটির। আহতদের অনেকের অবস্থা গুরুতর।


 সে ক্ষেত্রে মৃতের সংখ্যা বাড়ার শঙ্কা রয়েছে।  বড়দিন পালন শেষে রাজধানী ইয়ায়ুন্ডে থেকে ফেরার সময় বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। সে দেশে সড়ক দুর্ঘটনার ঘটনা প্রায়ই ঘটে। তবে গতকাল একসঙ্গে বহু মানুষের প্রাণ সড়কে ঝরে গেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.